বিশ্ব করোনা মুক্ত হতে এবং আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে আরও সময় লাগতে পারে। এই সংকটময় পথ অনেক দীর্ঘ হতে পারে বিশ্ববাসীর জন্য। কারণ করোনাভাইরাসকে একেবারে নিশ্চিহ্ন করতে সক্ষম এমন ভ্যাকসিন আমরা নাও পেতে পারি।
এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান ড. তেদরোস আধানোম গেব্রেয়াসুস।
তিনি বলেছেন, এ সংকটকালীন পরিস্থিতিতে বিশ্বজুড়ে সংহতির প্রতীক হয়ে উঠতে পারে ফেস মাস্ক।
সোমবার (৩ আগস্ট) অনুষ্ঠিত ওই সংবাদ সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি কর্মকাণ্ড বিষয়ক পরিচালক মাইকেল রায়ান বলেন, এই পরিস্থিতিতে দেশগুলোকে সামাজিক দূরত্ব মেনে চলা, মাস্ক পরা, হাত ধোয়া ও আক্রান্ত ব্যক্তি শনাক্তে নিয়মিত পরীক্ষা করা অব্যাহত রাখতে হবে।